1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় একরাতে পল্লীবিদ্যুতের পাঁচ ট্রান্সফরমার চুরি

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ফুলবাড়িয়া ব্যুরো চীফ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক রাতে পাঁচটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাশেদ আল কবির জানান, পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার মধ্যে দুটি তার গভীর নলকূপ এবং তিনটি স্থানীয় রাইস মিলের। দীর্ঘদিন ধরে সেচ প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীর জমিতে সেচ প্রদান করা হচ্ছিল।

এই চুরির ফলে তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি আরও জানান, সামনে সেচ মৌসুম শুরু হতে যাচ্ছে, এ সময়ে ট্রান্সফরমার চুরি হওয়ায় তাদের ব্যাপক সমস্যায় পড়তে হবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ময়মনসিংহ-১ (ফুলবাড়ীয়া) অঞ্চলের ডিজিএম মো. আরিফুল হক বলেন, শীতকালে ঘন কুয়াশার সময় চুরি প্রতিরোধে গ্রাহকদের সচেতন করতে মাইকিং এবং চিঠির মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া গ্রাহকদের ট্রান্সফরমার পাহারা দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। ঘটনার পর পল্লী বিদ্যুৎ অফিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় জিডি করার প্রক্রিয়া চলছে।

পল্লী বিদ্যুৎ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!