1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে বানিজ্য মেলা বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহে শুরু হতে যাওয়া বানিজ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী,র‍‍্যাব, বিজিবি পুলিশ এনএসআই, ডিএসবিসহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি বিবেচনায় এ মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীতে মেলা আবার শুরু হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সময়ে যদি উদ্যোক্তারা আবেদন করে, তখন তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র জানায়, ময়মনসিংহ নগরীর কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা বালুচরে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এ মেলাটির কাজও প্রায় শেষের দিকে। তবে এটা নিয়ে বিভিন্ন মহলে তথা রাজনৈতিক, সামাজিক, সচেতন নাগরিকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ বর্তমান পরিস্থিতিতে মেলাটি নিয়ে অনিহা প্রকাশ করে। এর প্রেক্ষিতে “ময়মনসিংহে শুরু হতে যাওয়া বানিজ্য মেলাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা: জনমনে তীব্র অসন্তোষ” এই শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাব ও ময়মনসিংহের শীর্ষ স্থানীয় দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় সোমবার (২১ অক্টোবর) সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে এক পর্যায়ে মেলার অনুমোদন দিলেও পরিস্থিতি বিবেচনায় মেলাটি বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানায়, নাগরিক জীবনের কর্মব্যস্ততার মাঝে চিত্তবিনোদনের জন্য এই ধরনের মেলার আয়োজনের নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি এ ধরনের মেলা কোনোভাবেই কাম্য নয়। মেলাটি বন্ধ হওয়ায় আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!