1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা আটকের পর তার মৃত্যু হয়েছে। সে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার পর নগরীর গোলপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুর ঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিবাগত রাতে সাইদুল ইসলামকে আটকে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এতে আটক হয় সাইদুল। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, রাত ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাইদুরসহ বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে সাইদুল মারা যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনী।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য মন্তব্য করতে রাজি হননি। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়। পরে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। রাতে জানাজার শেষে নিহত সাইদুলের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে  এ বিষয়ে পরিবারের কোন সদস্যও মন্তব্য করতে রাজি হননি।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!