1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় ঘাস কাটতে নিষেধ করায় প্রাণ গেলো যুবকের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়, ১৩নং ভবানীপুর ইউনিয়নে ঘাস কাটতে নিষেধ করায় বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবক উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকার ফারুক মেম্বারের ছোট ভাই।

স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফারুক মেম্বারের ফিসারীর পাড়ে প্রতিবেশী রুস্তম আলীর ছেলে খলিল (৪৫) মিয়া গরুর ঘাস কাটতে যান। নিহত বিল্লাল হোসেন তার ভাইয়ের ফিসারীতে ঘাস কাটতে নিষেধ করলে ঘাতক খলিল কাচি দিয়ে গলায় ফেস দিয়ে গলা কেটে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হবে। আসামি গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়রা নৃশংস এ হত্যায় জড়িত খুনিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!