1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে বন্যার্তদের সহায়তায় দেড় লাখ টাকা দিলেন যৌনকর্মীরা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): মনমনসিংহের নগরীর যৌনপল্লীর কর্মীরা বন্যার্তদের সহায়তায় দেড় লাখ টাকা দিয়েছেন।

রবিবার রাতে নগরীর যৌনপল্লী থেকে গানে গানে টাকা তুলেন ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক নামের একটি সংগঠন। সংগঠনের প্রধান কবি শামীম আশরাফ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে বন্যার্তদের সহায়তা গান গেয়ে গেয়ে শহরের বিভিন্ন অঞ্চল থেকে বাক্সে করে টাকা সংগ্রহ করে আসছে ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক।

এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোষ্ট করলে যৌনপল্লীর কর্মীরা বন্যার্তদের সহায়তা করার ইচ্ছা প্রকাশ করে।

পরে আমি ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক সংগঠনের শিল্পীরা যেখানে গিয়ে গানে গানে টাকা সংগ্রহ করি।

যৌন পল্লীর কর্মীরা মোট ১ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকার সহায়তা করে।

আমাদের টিম যৌনকর্মীদের সহায়তার টাকা খুব তাড়াতাড়ি বন্যার্তদের মাঝে পৌছে দেব। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!