1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ডিভোর্সী স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিভোর্সি স্বামীর হাতে নামাজরত স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী আয়নার হক(২৮) কে পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করেন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চাকু সহ ঘাতক আয়নাল হককে গ্রেফতার করা হয় ও ঘাতক হত্যার কথা স্বীকার করে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আছিম টান পড়া এলাকার আফাজ উদ্দিন এর মেয়ে লাইজু আক্তার(১৯) এর সাথে বাঁশদী গ্রামের মোবারক আলীর ছেলে আয়নাল হকের সাথে দুই বছর আগে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ৬/৭ মাস স্বংসার করার পর তাদের ডিভোর্স হয়। ৩১ আগাষ্ট রাতে লাইজু নিজ ঘরে (বাপের বাড়িতে) এশার নামাজ পড়তে যান। পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘাতক আয়নাল গোপনে ঘরে প্রবেশ করে ও নামাজ অবস্থায় ছুরিকাঘাত করে।

লাইজুর চিৎকার শুনে তার মা ও ছোট বোন ঘরে দৌড়ে এসে মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় ঘাতক আয়নাল রক্তাক্ত মাখা চাকু হাতে তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে ভের হয়ে যায়। লাইজুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক ১ সেপ্টেম্বর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা আফাজ উদ্দিন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দ্বায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিজান চালিয়ে ঘাতক আয়নাল কে গ্রেফতার করে।

ভিকটিম: মোছাঃ লাইজু আক্তার(১৯) পিতা: আফাজ উদ্দিন মাতা: শাহানাজ আক্তার, সাং- আছিম টানপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

আসামী: আয়নাল হক(২৮) পিতা: মোবারক আলী সাং- আছিম বাঁশদী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

উক্ত ঘটনায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ও অভিজান চালিয়ে আসামী আয়নল কে গ্রেফতার করিয়া থানায় নিয়ে যায়। উক্ত ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!