1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

গৌরীপুরে চার বছর বয়সী শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

শাহ্ মোহাম্মদ জাহিদ হাসান: ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক মিয়া উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা লোনাপাড়া গ্রামের মৃৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে মোঃ সিদ্দিক মিয়া খেলার ছলে চার বছর বয়সী শিশুকে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি ডাক চিৎকার শুরু করলে শিশুটির মা ও দাদী ঘটনাস্থলে ছুটে গেলে সিদ্দিক পালিয়ে যায়। এসময় শিশুটিকে রক্তাক্ত উদ্ধার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে গত ৯ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি পক্ষ সালিশ-দরবার করে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে বুধবার শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক মিয়াকে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া গ্রাম থেকে গ্রেফতার করে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাশাপাশি যারা ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সালিশ-দরবার করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে,।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, ‘ খবর পেয়ে আমরা নির্যাতিতা শিশুর বাড়িতে গিয়ে তাদের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছি। এবং এই পরিবারটিকে আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!