1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এআইতে ফিরে এলেন এই সময়ের সালমান শাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: গতকাল (২৮ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রয়াত নায়ক সালমান শাহ’র একটি স্থিরচিত্র। যার সঙ্গে মিল নেই ক্ষণজন্মা এ নায়কের কোনও চলচ্চিত্রের কস্টিউম ও হেয়ার স্টাইলের। ছবিটি মুহূর্তেই সালমান ভক্তরা লুফে নেন। এটি কোনও ফটোগ্রাফারের তোলা নয়, যা তৈরি হয়েছে আলোচিত প্রযুক্তি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে। তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি। এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানিয়েছিলেন এআই দিয়ে।

গতকাল (২৭ আগস্ট) রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুকে সালমান শাহ’র নতুন রূপের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রস্তুত হও, বাংলাদেশ! চূড়ান্ত ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছে! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সঙ্গে থাকুন।’
প্রযুক্তির ব্যবহারে তৈরি সালমান শাহ’র নতুন রূপের ছবিটি প্রকাশের ঘণ্টা কয়েকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এদিকে, সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন স্বপ্নের এই নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম ক্ষণজন্মা এই তারকার। আর মাত্র ২৫ বছর বয়সে মারা যান বাংলা সিনেমার বরপুত্র। অনেকেই ধারণা করছে, সেপ্টেম্বর মাসে সালমান ভক্তদের ‘এআই’র দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!