1. admin@dailyfulbariasangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিয়ের দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকের বাড়িতে অবস্থান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি: দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক অস্বীকার করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী উপজেলার চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম সুফলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন সালমা খাতুন নামে এক নারী। তিনি একই উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা এবং দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

অভিযোগকারী সালমা খাতুন জানান, আমিরুল ইসলাম সুফলের সঙ্গে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে এই সম্পর্ক গড়ে উঠলেও সম্প্রতি তিনি সম্পর্ক অস্বীকার করছেন।

এ অবস্থায় বিয়ের দাবিতে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম সুফলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!