1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন মোদি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বার্তা দেন। মোদি লিখেছেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।

গত দশকে এই সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। আমাদের জনগণকেন্দ্রিক অংশীদারি আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।’এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার পাঠানো অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ভারতের সঙ্গে জোরালো বন্ধুত্ব অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশ।
টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা মোদিকে অভিনন্দনবার্তা পাঠান শেখ হাসিনা।
নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শেখ হাসিনা লিখেছেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা ও আকাঙ্ক্ষা ধারণ করছেন। এই সুস্পষ্ট বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার ও দেশের প্রতি নিরলস আত্মত্যাগের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।
আপনি যখন টানা তৃতীয় মেয়াদে বিরল দায়িত্ব শুরু করতে যাচ্ছেন, তখন আমার দৃঢ়বিশ্বাস, আমাদের বন্ধুত্ব ও নিবিড় সম্পর্ক সব খাতেই অব্যাহত থাকবে।’বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের মঙ্গলের পাশাপাশি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলে অভিনন্দনবার্তায় শেখ হাসিনা আশ্বাস দেন।
তিনি ভারতের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!