
মোঃ সাবিউদ্দিন (ময়মনসিংহ): আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন–এর কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শীতের প্রখরতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের কষ্ট লাঘব এবং তাদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি।
বিশ্ব মানবাধিকার দিবসে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও মিষ্টি বিতরণ: অসহায় মানুষের মুখে ফুটল হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা ফয়সাল। তিনি বলেন, “মানবাধিকার মানে শুধু অধিকার রক্ষাই নয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই ক্ষুদ্র প্রয়াস সেই দায়বদ্ধতারই অংশ।”
আফতাবনগর সংলগ্ন দাসের কান্দি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক পরিবারকে শীতবস্ত্র ও মিষ্টি প্রদান করা হয়। দিনের বিশেষ এই উদ্যোগে উপকারভোগীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানো এবং মানবাধিকারের মূল চেতনাকে বাস্তব রূপ দেওয়াই এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য বলে কর্তৃপক্ষ জানায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য শাকিব, আরমান, কামরুল ও আলামিন। তারা বলেন, সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই মানবাধিকার দিবসের প্রকৃত বার্তা।
আসক ফাউন্ডেশন ভবিষ্যতেও শীত মৌসুমজুড়ে বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক ও সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।