1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়নে বিভিন্ন বাজারে মোঃ সাইদুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৪মে, এরপর ১১মে দ্বিতীয়, ১৮মে তৃতীয় ও ২৫মে চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়াসম্পাদক মোঃ সাইদুল ইসলাম। এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন সাইদুল।

আজ ২৯/০৩/২০২৪ইং রোজ শুক্রবার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এনায়েতপুর ইউনিয়নে বিভিন্ন বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ‘সাইদুল’।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন ‘সাইদুল’। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।

এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ‘সাইদুল’ এর আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ফুলবাড়িয়া উপজেলা।

এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারণ জনগণ। কারণ দলীয় মনোনয়ন দেওয়া না হলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বলে জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!