1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

৫নং দেওখোলা ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই মোঃ নাজমুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এর মধ্যে ফুলবাড়িয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলে যুগ্ম-আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলে সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও ৫নং দেওখোলা ইউনিয়ন ছাত্রদলে সাবেক সভাপতি মোঃ নাজমুল ইসলাম।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে দেওখোলা ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোঃ নাজমুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক রাজনৈতিক, মানবাধিকার কাজে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি ৫ নং দেওখোলা ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমি ৫ নং দেওখোলা ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!