1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

৩নং কুশমাইল ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৬,৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির উদ্বোগে, মরহুম ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমদের সুযোগ্য সন্তান, ধানের শীষের কান্ডারী জনাব তানভীর আহমেদ রানার নির্দেশনায় ‘বোরোকা উচ্চ বিদ্যালয়’ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২২মার্চ) তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৩নং কুশমাইল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রকাশ্য নির্যাতনের শিকার, জনাব শাহজাহান কবির সাজু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সহ সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি, জনাব, কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ জাহাঙ্গীর খোকন।

আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা, পৌর ও ৩নং কুশমাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!