1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

১৯৭১-এর বিজয়কে ভারতের বিজয় উল্লেখ করে নরেন্দ্র মোদির পোস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশের বিজয় দিবস-কে ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন বলে উল্লেখ করে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ আজ ১৬ই ডিসেম্বর ‘বাংলাদেশের মহান বিজয় দিবস’। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এদিন পাকিস্তানের কাছ থেকে বিজয় অর্জন করে ‘বাংলাদেশ’।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের এ যুদ্ধের বিজয়গাঁথা স্মরণ করেছেন। এতে এ বিজয়কে তারা নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন। যুদ্ধে বিশেষ করে, আত্মত্যাগ ও অবিচল সংকল্পের জন্য ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স পোস্টে মোদি লেখেন, ‘আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাই। তাদের আত্মত্যাগ ও অদম্য সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে। এ দিনটি তাদের সাহসিকতা ও অপ্রতিরোধ্য মনোবলে উৎসর্গিত। তাদের আত্মত্যাগ আমাদের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অমর হয়ে থাকবে এই বিজয়।’

এদিকে, ভারতের রাষ্ট্রপতি মুর্মু তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে, আমি আমাদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে অদম্য সাহস দেখিয়ে ভারতের বিজয় এনেছেন। যে বীরদের ইতিহাস প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে, তাদের অমূল্য ত্যাগকে চিরকাল স্মরণ রাখবে কৃতজ্ঞ জাতি এবং তারা সবসময় জাতীয় গৌরবের উৎস হয়ে থাকবে।’

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!