1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

১২নং আছিম পাটুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ মার্চ) আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী অধ্যক্ষ আখতার সুলতানা।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায়, জন‌নেতা জনাব তানভীর আহ‌মেদ রানা’র নি‌র্দেশনায় এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে ১২নং আছিম-পাটুলী ইউ‌নিয়ন বিএনপি , অঙ্গ ও সহ‌যোগী সংগঠন ।

ইফতার মাহফিলে উপস্থিত না থাকতে পারায় মোবাইল ফোনে নেতা কর্মীদের সাথে কথা বলেন সাবেক এমপি মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ এর পুত্র বি এন পি নেতা তানভীর আহমেদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ, বিএনপির নেতা সানোয়ার হোসেন চানু, শাজাহান কবির সাজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক উপজেলা যুবদল, অ্যাডভোকেট তামান্না, মনিরুজ্জামান মনির সাবেক চেয়ারম্যান ১৩ নং ভবানীপুর ইউনিয়ন, আশরাফ উদ্দিন মাস্টার সাবেক সভাপতি আছিম ইউনিয়ন বিএনপি, সোলাইমান রিপন উপজেলা যুবদল, সানোয়ার হোসেন চানু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, হান্নান আকন্দ সাবেক সভাপতি ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন যুবদল, সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ফুলবাড়িয়া উপজেলা যুবদল, হুমায়ুন কবির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ, আরিফ ইসলাম সোহাগ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!