1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নির্বাচিত হলেন মোঃ সবুজ গাজী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক, ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জিয়া প্রজন্ম দলের সাবেক শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ সবুজ গাজী ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ন আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজনের সাক্ষরিত ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত যুগ্ন আহবায়ক মোঃ সবুজ গাজী দায়িত্ব পাওয়ার পর বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের। তবে এর সঙ্গে বড় দায়িত্বও যুক্ত আছে। আমি চেষ্টা করব দলের সব কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নিতে। আমরা চাই আমাদের ইউনিয়ন কমিটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে সক্রিয় ভূমিকা রাখুক বরং সমাজের নানা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। আমাকে হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন সঠিকভাবে দায়িত্ব পূরণ করতে পারি সকলের দোয়া চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!