
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচিত সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নেবে প্রত্যাশা। নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে একটি মহল।
তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা ছিল; বিশ্বাস করি তারা সেটি রাখবেন। দেশে নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।