1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

সাপ্তাহিক ফুলখড়ি’র ২১তম বর্ষে পদাপর্ন উপলক্ষে তালবীজ রোপণ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কালাদহ চৌরাস্তা হইতে কেশরগঞ্জ সড়কে ১৫২৬ টি তাল বীজ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাপ্তাহিক ফুলখড়ি সম্পাদনা পরিষদ এর আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ীয়া প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

সাপ্তাহিক ফুলখড়ির উপদেষ্টা পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, কালাদহ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান এর সার্বিক সহযোগিতায় সাপ্তাহিক ফুলখড়ির ২১তম বর্ষে পদাপর্ন উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সাপ্তাহিক ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ আলহাজ্ব নূরুল ইসলাম খান বলেন, বিগত বছর গুলোতে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং উপজেলার প্রধান প্রধান সড়কে আমরা তালবীজ রোপণ করেছি।

আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বজ্রপাত রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সকলের এই মহৎ কাজে অংশ গ্রহণ করা উচিত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, এটি একটি মহতী উদ্যোগ। এই ধরনের মানবিক কাজ কে আমি সাদুবাদ জানাই। আমি এই তালবীজ রোপণ কর্মসূচিতে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!