
শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য শ্রী লাল চান রবিদাস-কে র্যাংক ব্যাজ পরিধান করান।
পদোন্নতি প্রাপ্ত এএসআই (সশস্ত্র) পদ থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। অনুষ্ঠানটি জেলা পুলিশ সুপার কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাঁর ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।