1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছে তা আগামী পঞ্চাশ বছরেও পূরণ হবে না – নাওগাঁও ইউনিয়ন বিএনপির জনসমাবেশে মামুনুর রশীদ মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে সন্তোষপুর কান্দুর বাজারে নাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল যোগদান করে পরিপূর্ণ হয় জনসমাবেশস্থল।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছে তা আগামী পঞ্চাশ বছরেও পূরণ করা সম্ভব হবে না। এসময় তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করার দাবী জানান।

মামুনুর রশীদ মামুন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত করেছিলো। তিনি বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। দলটির একমাত্র কাজ জনসেবা করা। বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের মাধ্যমে বিএনপির ভবিষ্যত কমিটি গঠিত হবে।

মামুনুর রশীদ মামুন বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এজন্য তিনি তৃণমূলের সমর্থন প্রত্যাশা করেন৷ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নাওগাঁও ইউনিয়ন সহ সার্বিক ফুলবাড়ীয়ার উন্নয়ন নিশ্চিত করা হবে।

নাওগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে জনসমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, বিএনপি নেতা প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ আলী, গোলাম মোস্তাফা সুরুজ, আব্দুল হেলিন, ইনছান আলী, শফিকুল ইসলাম খান খসরু, ফজলুল হক চৌধুরী, নজরুল ইসলাম খান, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি উম্মে কুলছুম, শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রবিন ও ছাত্রদল নেতা রাসেল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশ পরিচালনা করেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির। বক্তারা বলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সর্বাবস্থায় তৃণমূলের খোঁজ খবর রেখেছেন। আওয়ামী সরকারের সময় বিএনপির নির্যাতিত কর্মী সমর্থকদের পাশে ছিলেন তিনি। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে মামুনুর রশীদ মামুন একমাত্র ধানের শীষের যোগ্য কান্ডারী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!