1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের উপর বিমান দু’র্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নি’হত ও আ’হত হওয়ার ঘটনায় গভীর শো’ক ও দুঃখ প্রকাশ করেছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা ও লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সোমবার (২১ জুলাই) শোকবার্তায় তিনি বলেন, নিষ্পাপ ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের এই মর্মান্তিক প্রাণহা’নি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। যেসব তরুণ প্রাণ সদ্য ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, তাদের এভাবে নিভে যাওয়া আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নি’হতদের বিদেহী আ’ত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শো’কাহত পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত সুস্থতা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, দু’র্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই এক হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন। রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এই দুঃখজনক ঘটনার শো’কে শো’কাহত এবং আপনাদের সঙ্গে গভীরভাবে একাত্মতা প্রকাশ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!