রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নি'হত ও আ'হত হওয়ার ঘটনায় গভীর শো'ক ও দুঃখ প্রকাশ করেছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা ও লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সোমবার (২১ জুলাই) শোকবার্তায় তিনি বলেন, নিষ্পাপ ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের এই মর্মান্তিক প্রাণহা'নি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। যেসব তরুণ প্রাণ সদ্য ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, তাদের এভাবে নিভে যাওয়া আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নি'হতদের বিদেহী আ'ত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শো'কাহত পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত সুস্থতা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, দু'র্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই এক হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন। রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এই দুঃখজনক ঘটনার শো'কে শো'কাহত এবং আপনাদের সঙ্গে গভীরভাবে একাত্মতা প্রকাশ করছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।