
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এতে নাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর এলাকায় রাবার বাগান ও গজারী বাগান সংলগ্ন রসুলপুর রেঞ্জের সন্তোষপুর বিট কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আনন্দ ভ্রমণ ও মিনি বনভোজনে একত্রিত হয় ইউনিয়ন দুটির বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে অংশগ্রহণকারীদের মধ্যে রেফেল ড্র ও পুরস্কার বিতরণী এবং পাতিল ভাঙ্গ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে আনন্দ ভ্রমণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম, শামসুর রহমান সুমন, উপজেলা বিএনপির সদস্য ডা. আইনউদ্দিন, নাওগাঁও ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা আজহারুল ইসলাম সেলিম, মির্জা খলিলুর রহমান, আব্দুল জলিল, খোরশেদ আলম মেহেদী, শাহরিয়ার আহমেদ বুলবুল, হেলাল উদ্দিন, হাসমত আলী দেওয়ান, মাসুদ আহমেদ, উজ্জ্বল আকন্দ, নজরুল ইসলাম মাস্টার, যুবদল নেতা আব্দুর রউফ রব্বানী রুবেল, গোলাম কিবরিয়া, ছাত্রদল নেতা মামুন সিকদার, জহিরুল ইসলাম, রাসেল মিয়া ও মেহেদী হাসান চঞ্চল প্রমুখ।
বক্তারা বলেন, রাঙামাটিয়া ইউনিয়ন ও নাওগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সকলের সহযোগিতায় ও সকলকে একত্রিত করার উদ্দেশ্যে এই মিনি বনভোজনের আয়োজন করা হয়েছে। তারা বলেন, রাজনীতিতে বিভিন্ন গ্রুপিং লবিং এর উর্ধ্বে উঠে বিএনপি তথা ধানের শীষের স্বার্থে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের সময় বিএনপির লোকজন তাদের কাজ কর্ম এবং ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি।
তারা বলেন, হাসিনা ও তার সরকারের দোসররা পালিয়ে গেলেও বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতি কোন প্রতিশোধ পরায়ন আচরণ করেনাই। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ফুলবাড়ীয়ার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।