1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মোঃ আতিকুল ইসলাম মোল্লা এর শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৭ অক্টোবর বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ গণ শিক্ষা সম্পাদক মোঃ আতিকুল ইসলাম মোল্লা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।

মোঃ আতিকুল ইসলাম মোল্লা আরো বলেন, “যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন করে সংকল্প করার দিন, সুসংগঠিত হওয়ার দিন যাতে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করা যায় ।

আমরা সকলেই জানি, বর্তমান সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু যুবদলের ইতিহাস এই শিক্ষা দেয় যে, কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুবদল আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে মোঃআতিকুল ইসলাম মোল্লা যুবদলের সকল নেতাকর্মীদের একসাথে থাকার ও দলীয় ঐক্য শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, “একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। যুবদল যেন সবসময় মানুষের অধিকার রক্ষায় সক্রিয় থাকে, আমরা সেই কামনা করি ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!