
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পত্র দাখিল করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহা. আব্দুল করিম সরকার।
আজ নির্ধারিত সময়ে তিনি উপজেলা নির্বাহীকর্মকর্তা কার্য়ালয়ে গিয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পর মোহা. আব্দুল করিম সরকার বলেন, “জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ফুলবাড়িয়ার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই এলাকার উন্নয়নে কাজ করতে পারব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ময়মনসিংহ-৬ আসনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।