
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন দাখিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (আজ) নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় আখতারুল আলম ফারুকের সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে।