1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি কমব্যাট পিস্তলসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ব্রেকিং নিউজ | ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি কমব্যাট পিস্তলসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের রাঘাইচটী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন (৪৩) এবং তার সহযোগী বিএনপি নেতা, গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা চমন মণ্ডল (৩৫)

যৌথ বাহিনী সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি কমব্যাট পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় গফরগাঁও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!