1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু, ব্যাগে মিলল ২৫ বোতল মদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো এক আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এক যুবকের নাম আল-আকসা (৩৫) ও অপরজনের নাম শাকিল (২৫)।

তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল।

ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ছিটকে নিচে চলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুজনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তারা আরো জানান, নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল।

বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১টি বোতল অক্ষত ছিল। তারা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফোটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!