1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মাহবুুবুল হক শাকিলকে শোক শ্রদ্ধায় স্মরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী তুখোড় রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট জহিরুল হক খোকার ছেলে প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের ৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলো ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

৬ নভেম্বর ২০২৩ বুধবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তার শ্রদ্ধাভাজন পিতা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সফল সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা অন্যান্যদের সাথে নিয়ে নগরীর ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-মনিরুল ইসলাম মিন্টু, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক-তানজীল ফরাজি, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক-ইয়াছিন আরাফাত, সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক-কামরুজ্জামান কাউসার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-জাহিদুল ইসলাম জয়, সাবেক বানিজ্য বিষয়ক সম্পাদক-তৌফিক ইবনে মান্নান তুহিন, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা-তানভীর আহমেদ সোহেল, জেলা ছাত্রলীগের মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য তানভীর যোবায়ের ইসলাম তারিন সহ সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!