1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মানবিক কাজে প্রশংসা পেলেন ময়মনসিংহবাসীর -ডিসি মুফিদুল আলম।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): একজন মানবিক ও ডায়নামিক জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। ২০২৪ সালে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পান তিনি। যোগদানের পর থেকে ময়মনসিংহে প্রত্যন্ত অঞ্চলের মানুষের রাত-দিন তার সেবা পাচ্ছে। জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি ‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় জেলা প্রশাসক মুফিদুল আলম অফিসের চেয়ার ছেড়েও বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকজনের সাথে মন খোলা অবস্থায় কথা গুলো মনযোগ সহ শুনে ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিকেল বা সন্ধ্যা ও রাতেও অফিসে উপস্থিত থাকেন। প্রায় সময় দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ডিসির সাথে দেখা করে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক মফিদুল আলম সমস্যা গুলি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

একাধিক সময় তাকে অনুসরণ-অনুকরণের পুরাতন এই জেলার মাধ্যমে তার কাজের স্বচ্ছতা পাওয়া যায়। সৎ, নির্ভীক, কর্মঠ এবং নিরহঙ্কারী মানুষ তিনি। তিনি যেমন সময়ের প্রতি দায়িত্বশীল, তেমনি কাজের প্রতিও দায়িত্বশীল। জেলা প্রশাসকের সকল টিম সততার সাথে দায়িত্ব পালন করছে। তার মতো জেলা প্রশাসক যদি আমাদের দেশের প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের চেহারাটাই বদলে যেতো—এমনটাই ধারণা করছেন গুণীজনেরা।

তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায়—তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন ময়মনসিংহ জেলা বাসীর আইকন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!