1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মানবতা সংগঠন ময়মনসিংহের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় মানবতা সংগঠন ময়মনসিংহের উদ্যোগে মনতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ এপ্রিল আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও জোরদার করা। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবতা সংগঠন ময়মনসিংহের সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ, মুক্তাগাছা প্রতিনিধি মোঃ মোবাস্বির হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজ্জাদ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসলিম শেখ ও আশিকুর রহমান আকাশ। আয়োজন সফল করতে দায়িত্ব পালন করেন তৌহিদ হাসান, রিফাত হাসান, ফরহাদ হোসেন, মনির খান ও আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেধাই আগামীর শক্তি। তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!