1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে – অধ্যক্ষ সিরাজুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব স্থাপনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন, আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে যে বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হবেন তাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।

শনিবার (২ আগস্ট) বিকেলে পুটিজানা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঞ্জানা ময়নার বাজারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের মুক্তির জন্য যথেষ্ট। আশ্বস্ত করেন বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিত ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

সমাজসেবক ও বিএনপি নেতা সুলতান হোসাইনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুল হক লিটন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন খান, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, মোহাম্মদ গোলাম মোস্তাফা ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!