1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মাইক’ নিয়ে এবার কলকাতায় ফেরদৌস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: সম্প্রতি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন রুপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদ। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন খবর সামনে এলো। এবার কলকাতার নন্দনে দেখানো হবে ফেরদৌস অভিনীত গেল বছরে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমা ‘মাইক’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ‘মাইক’-এর প্রযোজনা প্রতিষ্ঠান গৌরব ’৭১। জানানো হয়, ২১ জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত।

এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরো জেনে খুশি হবেন, মাইক ইতমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!