
মুরাদ হাসান : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্রীণ ভিশনের উদ্যোগে তাল বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এর অংশ হিসেবে উপজেলার কুশমাইল ইউনিয়নের চক রাধাকানাই এলাকার আখালিয়া নদীর ধারে এবং ছলির বাজার চক রাধাকানাই সড়কের পাশে সহস্রাধিক তাল বীজ রোপণ করা হয়।
গ্রীণ ভিশনের সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার জানান, তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সবুজ পরিবেশ উপহার দিতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গ্রীণ ভিশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তালগাছ শুধু ছায়া দেবে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ ভিশনের সদস্য সেলিম হোসাইন, মেহেদী হাসান সৌরভ, মাহবুবুল আলম ও সাদ উদ্দিন সাদিক সহ সংগঠনটির অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।