1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে বিভিন্নজনের পোস্টে কটূক্তিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। বুধবার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে ২০২৩ সালে সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামে। তার বাবার নাম সুনীল সাহা।

জানা গেছে, সুপ্ত সাহা অনিক বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটূক্তি করে মহানবীকে (সা.) অবমাননা করে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কটূক্তিকারী সুপ্ত সাহা অনিককে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!