1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী পপি জয়ী

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন শেষে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকা প্রতিকের প্রার্থী নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক সোমনাথ সাহা পেয়েছেন ট্রাক ৫২ হাজার ৫৬৬ ভোট। এর আগে স্থগিত হওয়া ভালুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ ভোট। ৩ হাজার ৩২ ভোটের মাঝে প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৬৭৭ ভোট। এর মধ্যে নৌকা প্রতিকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট এবং ট্রাক প্রতিকের সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট প্রসঙ্গত নিলুফার আনজুম প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। সেই সঙ্গে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের

সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। জানা যায়, আজ সকাল ৮ টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ওই আসনে ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ২ লাখ ৭৬ হাজার ৪০ ভোট। মোট ভোটকেন্দ্র হচ্ছে ৯২ টি।গৌরীপুর উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোন বিশৃঙ্খলা ছাড়াই ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালটবাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!