1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব নিযুক্ত প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব যোগদানকৃত প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।

সভায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন।

মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রমখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!