1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম এবং রোকনুজ্জামান সরকার রোকন তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আউট হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন।

গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন-আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্যসচিব হয়েছেন দক্ষিণ জেলা যুবদলের সফল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।

গত ৫ ডিসেম্বর ২০১৯ সালের ৫২ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ডা. মাহাবুবুর রহমান লিটনকে আহ্বায়ক ও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

নবগঠিত আহবায়ক কমিটিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আজিজুর রহমান, বিএনপির নেতা এড. মাহবুবুর রশীদ তামান্না, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহি সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!