1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ৯ম সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: বুধবার (৩ জুলাই) অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ (ডিসিএলডব্লিউসি) এর ৯ম সভা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

অনুষ্ঠানের ময়মনসিংহ বিভাগের সার্বিক শিশুশ্রম পরিস্থিতি তুলে ধরেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ। প্রতিবেদনে তিনি সরকার ঘোষিত ৪৩ টি ঝুঁকিপূর্ণ সেক্টরের কথা উল্লেখ করেন যার মধ্যে ৩৫ টিই ময়মনসিংহে বিদ্যমান।

সংশ্লিষ্ট দপ্তর ২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহ জেলায় মোট ১২৫ জন শিশু শ্রমিককে শ্রম হতে প্রত্যাহার করে পূনর্বাসনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। এছাড়াও দপ্তরটি গত অর্থবছরে বিভিন্ন সভা সেমিনার আয়োজন এবং পরিদর্শন কার্যক্রম ও শিশুশ্রম নিরসনে উদ্বুদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করেছে বলে জানায়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন,শিশুশ্রম নিরসনে সার্বিকভাবে আরো এগিয়ে আসার আহ্বান জানান কমিটির সদস্যদের।আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ১২৫ জন শিশু শ্রমিককে পূনর্বাসন করতে হবে। ময়মনসিংহে কতটি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা এবং তাতে কতজন শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তার সুস্পষ্ট ডাটাবেইজ তৈরি করতে হবে।

আমরা যারা এই মিটিং এর সদস্য সবাইকে আরো তৎপর হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব/ সার্বিক)তাহমিনা আক্তার,রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন; সিটি কর্পোরেশনের প্রতিনিধি; মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য, কারিগরি শিক্ষা, শ্রম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!