1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রবিবার (১৪ জুলাই) ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এদিন বিকাল ৪:৩০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে র‌্যালি সমাপ্ত হয়।
এ সময় মাননীয় সংসদ সদস্য বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে টাউন হল প্রাঙ্গণ সংলগ্ন অডিটোরিয়ামে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোহিত উর রহমান বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচন্ড দাবদাহের কারণে এবার স্কুল বন্ধ রাখতে হয়েছিলো। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে আজ এই অবস্থা। সবুজের, বৃক্ষের পরিমাণ কম বলে জলবায়ুর এ বৈরী রূপ দেখতে হচ্ছে আজ দেশকে। দেশের বনাঞ্চল উজার হয়ে যাচ্ছে। নাতিশীতোষ্ণ বাংলাদেশে এখন অতি গরম বা অতি শীতের প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমান সরকার পরবর্তী প্রজন্মকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে সচেষ্ট।
নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্যোগের মধ্য দিয়েই সুন্দর, সোনার, সবুজ বাংলাদেশ গড়া সম্ভব হবে। ২৫% বনায়নের লক্ষ্যমাত্রা যেন দেশবাসী সবাই মিলে সম্ভব করে তুলতে পারি। বাসযোগ্য সুন্দর দেশ গড়ে তুলতে সবাই যেন অগ্রণী হই।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি মো. এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল শিক্ষার্থীগণ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!