1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে জাল দলিল তৈরির মূল হোতা আটক, নকল ৬২ সিল জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ সদর উপজেলায় জাল দলিল তৈরি চক্রের মূল হোতা এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ১৪টি এবং তিনটি প্যাড জব্দ করা হয়েছে।

রোববার উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল হোসেন। আটক আলমগীর হোসেন (৩১) ওই এলাকার আবুল মুনছুরের ছেলে। সোমবার বিকালে গোয়েন্দা শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করে আসছিলেন।

গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি আবুল হোসেন বলেন, “আলমগীর ও তার চক্রের সদস্যরা পরস্পরের যোগসাজশে নতুন দলিল তৈরি, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে থাকেন। যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন তারা।

“এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম বাসিয়ে দেওয়ার পাশাপাশি অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকের নাম বিলুপ্ত করে, জমির পরিমাণ কমিয়ে, অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদার বানিয়ে দিতেন তারা।

“তিনি বলেন, চক্রটির সঙ্গে জড়িত আরও চারজনের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!