
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে জেলাজুড়ে অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনুল ইসলাম সোহেল (৫০), মো. শামিম হোসেন (৩৫), খোরশেদ আলম (৩৮), মো. হান্নান (৪০), মো. শহিদুল ইসলাম (৩৬), সায়েম এস রিয়াদ (২১), মো. কামরুজ্জামান রায়হান (২৮), লিমন ওসমান ওরফে ব্রিটিশ লিমন (৩৫), মো. শাকিল আহমেদ দীপু (৫৮), সাগর উরফে কলা সাগর (২৫), তুলা মিয়া (৪০) এবং সোহাবুর রহমান। বাকী চার আসামীর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফাল্গুনী নন্দী বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামি আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।