1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের জন্য বিশেষ দোয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ মে) বাদ যোহর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, ময়মনসিংহ মেডিকেল ও ডেন্টাল কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ জেলা শাখার (অবিভক্ত ময়মনসিংহ) সাবেক সহ-সভাপতি (১৯৮১-১৯৮৩) অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সঞ্চালনা ড্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ পারভেজ শামস্।

দোয়ার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম জেবুন নেছার জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবিক গুণাবলি ও সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন,একজন মমতাময়ী ও আদর্শবান মা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারেন। মরহুমা বেগম জেবুন নেছা এমনই একজন মহীয়সী নারী ছিলেন, যিনি মানবিকতা, সততা ও নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক রুহুল কুদ্দুস রুপম, ডাঃ মো. আমিনুল ইসলাম শামীম, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ মো. জাকির হোসেন জিকু, ডাঃ আরমান কায়সার, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক রেজবী আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ বিপু, ডা. কামাল উদ্দিন, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. শামসুর রহমান, ডা. শাহ মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ডা. সাদ বিন আজাদ, ডা. রাফি মোজাম্মেল, ডা. ওয়ালি উল্লাহসহ আরও অনেকে। এছাড়াও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও জিয়া পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিক্যাল শাখার আহ্বায়ক কমিটির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!