1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভোলায় ৫৫ কেজি ওজনের বিরল প্রজাতির কাছিম উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬২ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ভোলায় একটি বিশাল আকারের বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। কাছিমটির ওজন প্রায় ৫৫ কেজি বলে ধারণা করছে বন বিভাগ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে কাছিমটি উদ্ধার করা হয়।

মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী তীরবর্তী চরে আটকে যায় বিশাল আকারের বিরল প্রজাতির কাছিমটি। স্থানীয় জেলেরা কাছিমটিকে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাছিমটি উদ্ধার করি।

কাছিমটি সম্পূর্ণ সুস্থ ছিল জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর জামশেদের জংলার খাল এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

কাছিমটি বিরল প্রজাতির দাবি করে তিনি আরও জানান, পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রয়ে প্রজননের জন্য হয়তো এখানে এসে আটকা পড়ে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!