1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,ভালুকাপ্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও মোঃ আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ইলিয়াস আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মোঃ জাহাঙ্গির আলম যুগ্ম আহবায়ক করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক-১, যুগ্ম আহ্বায়ক-২ এবং সদস্য সচিবসহ পাঁচজনকে সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে।

ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিল ও স্থগিত করার বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

স্থানীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানা যায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদ্য প্রকাশিত উপজেলা তাঁতীদলের কমিটিটি অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য হয়েছে।

কমিটির সদস্য সচিব খোরশেদ আলম ইমন বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আমরা কোন প্রকার আনন্দ মিছিল, ফুল বা মিস্টি গ্রহণ করছিনা। আমরা এলোমেলো তাঁতী দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপি মনোনিত প্রার্থীর ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ভাইকে বিজয়ী করতে কাজের প্রস্তুতি নিচ্ছি। আমরা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!