1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ভান্ডাব পাক দরবার শরীফে হযরত খাজা মইন উদ্দিন চিশতী আজমেরী (রঃ) এর স্মরণে আলোচনা ও মিলাদ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি):ভালুকায় ভান্ডাব পাক দরবার শরীফে হযরত খাজা গরিবে নেওয়াজ মইন উদ্দিন চিশতী আজমেরী (রঃ) এর স্মরণে শনিবার রাতে আলোচনা, মিলাদ মাহফিল তার আশেকান ও ভক্তবৃন্দের সারারাত ব্যাপী মিলন মেলা ছামা-হামদ নাত, গজল ইত্যাদি এবং ভাব সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহিত্যিক ও কবি লায়ন আলহাজ্ব এম.এ রশিদ।

এসয় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের সভাপতি আল মাদীন ইনাম, প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল হক মাস্টার, ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদুল হাসান বাবু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী)। এসময় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!