1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ব্যবসায়ীদের সাথে বিএনপির ধানের শীষের নমিনির মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন ভালুকা উপজেলা বিএনপির ধানের শীষের নমিনি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সোমবার সকালে স্কয়ার মাস্টার বাড়ীর আব্দুল গণি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোদন করেন জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি হাজী আব্দুস সাত্তার মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহ সভাপতি আনোয়ার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকা মিয়া, ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফি, ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল সরকার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!