1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা সরকারি হাসপাতালের সামনে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মল্লিক বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরানের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মল্লিক বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহবায়ক সারোয়ার জাহান এমরান সঞ্চালনা করেন মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকা, এসময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির  যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির সদস্য  মাওলানা এশফাকুর রহমান সিদ্দিকী, রাশিদা খাতুন, ভালুকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আখতার দিনা  পৌর মহিলাদলের সভাপতি গোলাপি আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা , পিয়াস মাহমুদ শুভ, বিএনপি নেতা সাইফ উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, ছাত্রদল নেতা রাফি উল্লাহ চৌধুরী ও মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আতাহার হোসেন প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!