1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল হলু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলী এলাকায় দিনব্যাপী এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ মোট ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম। এছাড়া ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা কর্মসূচিতে অংশ নেন।

সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল বলেন, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং এলাকাবাসীর জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!